Breaking News

header ads

নোয়াখালীতে রিক্রুটিং ও ট্রাভেলস এজেন্সীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

গাংচিল অনলাইন.কমঃ নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী ও বাংলা বাজার এলাকায়  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণায় থেকে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩ লঙ্গন করে ব্যবসায় পরিচালনার দায়ে রুপালী এয়ার ট্রাভেলস, হোসেন কম্পিউটার এন্ড ট্রাভেলস, সোনালী এয়ার ট্রাভেলস, কিরণ ট্রাভেলস, আল জাহিদ এয়ার ট্রাভেলস মালিককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আদালত পরিচালনা করেন কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রোকনুজ্জামান খান। এতে সহযোগিতা করেন জনশক্তি ও কর্মসংস্থান অধিদপ্তর নোয়াখালী সহকারী পরিচালক আবু সালেহ এবং বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। 

বুধবার (৮জানুয়ারী) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে দেখা যায়- এসব প্রতিষ্ঠান কোন ধরণের নিবন্ধন ছাড়াই ভিসা প্রসেসিং ও রিক্রুটিং এজেন্সীর কাজ ও সেবা দিয়ে আসছে। এসব অপরাধে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩ মোতাবেক রপালী এয়ার ট্রাভেলস মালিক কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০হাজার টাকা জরিমানা, হোসেন কম্পিউটার এন্ড ট্রাভেলস মালিককে ৩দিনের বিনাশ্রম করাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, সোনালী এয়ার ট্রাভেলসকে ৫০হাজার টাকা জরিমানা, কিরণ ট্রাভেলসকে ৫০ হাজার টাকা জরিমানা, আল জাহিদ এয়ার ট্রাভেলস কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মূল্য তালিকায় গড়মিল থাকার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী চৌধুরী জেনারেল স্টোর কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এদিকে জেলা প্রশাসকের কার্যালয় গেইটে ধূমপান করার দায়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ অনুযায়ী একজনকে ৩০০টাকা জরিমানা করা হয়। 

Post a Comment

0 Comments