Breaking News

header ads

লক্ষ্মীপুরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা।

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে রায়পুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে চার ব্যবসা প্রতিষ্ঠানের ১ লক্ষ ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিন চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। 

অভিযানকালে হোমিও দোকান থেকে মেয়াদউত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা ড্রাগ সুপার মো. ফজলুল হক, লক্ষ্মীপুর কৃষি বিপনন মার্কেটিং অফিসার মো. মনির হোসেন’সহ পুুলিশ সদস্যরা। 

জানা গেছে, রোগীদের সাথে প্রতারণা করায় রায়পুর সরকারী মার্চ্চেন্টস একাডেমী সংলগ্ন ঢাকা হোমিওকে ৫০ হাজার, সোনালী ব্যাংক সংলগ্ন হালুয়া বিল্লাল নামের হারবাল ব্যবসায়ীকে ৫০হাজার, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন ও বিক্রয় করায় নতুন বাজার এলাকায় স্টার বেকারীকে ৩০হাজার ও বালিকা বিদ্যালয় মার্কেট সংলগ্ন রুবেলের খাবার দোকানে ২ হাজার টাকা জরিমানা করা হয়। 

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিন চৌধুরী জানান, নিজেদের হার্টব্লোকেজ, মানসিক ও ক্যান্সার ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের সাথে প্রতারণা, মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদিত ঔষধ এবং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকায় দুই জনকে পৃথকভাবে ৫০হাজার টাকা করে, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন ও বিক্রয় করায় পৃথকভাবে ৩০হাজার ও ২হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দকৃত মেয়াদউত্তীর্ণ ঔষধ বিনষ্ট করা হয়েছে। 

Post a Comment

0 Comments