Breaking News

header ads

লক্ষ্মীপুরে প্রাথমিক শিক্ষকদের সমন্বয় সভা ও দুই শিক্ষককে সংবর্ধনা।

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। পরে অবসর জনিত কারণে দুই প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মুনছুর আলী চৌধুরী। 

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার সফিকুর রিদোয়ান আরমান শাকিল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিজাম উদ্দিন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, হাসিনা ইয়াসমিন, সদর উপজেলার সাবেক শিক্ষা অফিসার মহিউদ্দিন আহম্মেদ। 

সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফরিদ আহমদ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামছুদ্দিন বাবুল, বিদায়ী প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা আবুল বাশার বশির মাস্টার, প্রধান শিক্ষক মোশাররেফ হোসেন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ওমর ফারুক, সহিদুল ইসলাম রাসেল, ফারহানা হক’সহ উপজেলার ২৮৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন। পরে অবসর জনিত কারণে প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা আবুল বাশার বশির মাস্টার ও মোশাররেফ হোসেন চৌধুরীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

Post a Comment

0 Comments