Breaking News

header ads

লক্ষ্মীপুরে গৃহবধুকে গলাকেটে হত্যা ।

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নে নাছরিন আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) ভোররাতে ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। নাছরিন আক্তার একই গ্রামের মো. ফারুক হোসেনের স্ত্রী। 

নিহতের স্বজনরা জানান, ভোররাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে দূর্বৃত্তরা তার গলা কেটে তাকে রক্তাক্ত জখম করে। পরে সে চিৎকার দিলে স্বামী ও ছেলে এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আনোয়ার হোসেন জানান, নিহতের গলার নিচে আঘাত করা হয়েছে। প্রচুর রক্তক্ষরনের কারনে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।  

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। 

Post a Comment

0 Comments