Breaking News

header ads

লক্ষ্মীপুর পৌর জনকল্যাণ একাডেমীর বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন।

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর শহরের পৌর জনকল্যাণ একাডেমীর বহুতল ভবন নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এড. মোহাম্মদ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।

এছাড়াও উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ, প্রধান শিক্ষক মাহমুদ হাসান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ফিরোজ উদ্দিন হাওলাদার, সুজায়েত উল্ল্যাহ, নিজাম উদ্দিন হাওলাদার, সহকারি শিক্ষক হাসেম, নাজমুল নায়েফ, আরিফ প্রমূখ।

উল্লেখ্য, ৪তলা বিশিষ্ট আধুনিক ভবন নির্মান ব্যয় বরাদ্ধ ২ কোটি ৮৮লাখ টাকা। 

Post a Comment

0 Comments