Breaking News

header ads

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে লক্ষ্মীপুরে আলোচনা ও র‌্যালি অনুষ্ঠিত।

লক্ষ্মীপুর প্রতিনিধি : ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে লক্ষ্মীপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সদর থানা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে শুক্রবার বিকেলে শহরের বালিকা বিদ্যানিকেতন মাঠে আলোচনা সভা ও শহরে আনন্দ র‌্যালি বের করা হয়। 

সদর থানা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হুমায়ুন কবির পাটওয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু। 

পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন মো. বাবর এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম আলাউদ্দিন। 

আলোচনা সভা ও র‌্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, বিজ্ঞান ও প্রযক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ইসমাইল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, রায়পুর এমপির সদর প্রতিনিধি আদনান চৌধুরী, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সৈয়দ সাইফুল হাসান পলাশ, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ, সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল কবির নিশান, সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস প্রমুখ। 

আলোচনা সভা শেষে উত্তর তেমুহনী থেকে আনন্দ র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এসময় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments