Breaking News

header ads

চাটখিলে আদালতের নির্দেশ অমান্য করে ঘর তৈরির চেষ্টা !

গাংচিল অনলাইন.কম: নোয়াখালী চাটখিল উপজেলার ২নং রামনারায়নপুর ইউনিয়ের মাধবপুর গ্রামে আদালতের আদেশ অমান্য করে প্রতিপক্ষের জায়গায় ঘর নির্মান করার চেষ্টা করা হয়। 

জানাযায়, অবঃ সরকারী কর্মকর্তা আবুল কাশেম ইঞ্জিনিয়ারের বসতঘর জোর দখল করে ঘর নির্মান শুরু করেন আলী আকবর নামে প্রতিপক্ষ। বিষয়টি নিয়ে আবুল কাশেম ইঞ্জিনিয়ার আদালতের দারস্থ‌ হলে আদালত উভয় পক্ষের কথা শুনে ২৭ নভেম্বর ২০১৯ইং এক আধ্যাদেশে অত্র মোকাদ্দমা নিস্পত্তি না হওয়া পর্যন্ত মেকাদ্দমার বাদি এবং বিবাদি পক্ষকে নালিশী ভুমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। 

এদিকে কিন্তু আলী আকবর আদালতের আদেশ অমান্য করে গত ৫ ডিসেম্বর নির্মান কাজ পুনরায় শুরু করেন। বিষয়টি নিয়ে আবুল কাশেম এর ভাগিনা খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ করেন। 

অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনার স্থলে উপস্থিত হয়ে আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্মানকাজ বন্ধ রাখার নির্দেশ দেন এবং ২৭ নভেম্বর ২০১৯ তারিখের আদেশের প্রতি শ্রদ্ধা বজায় রাখার অনুরোধ করেন।


Post a Comment

0 Comments