Breaking News

header ads

হাতিয়ায় নয় মামলার আসামি গুল আজাদ গ্রেফতার।

ইউনুছ শিকদার: নোয়াখালীর হাতিয়া থেকে অস্ত্র ও ইয়াবাসহ নয় মামলার আসামি গুল আজাদকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার আজাদ হাতিয়া পৌরসভা ৩নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং একই এলাকার মো. ইয়াছিনের ছেলে। হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়ার বুড়িরচর ইউপির ৯নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে যায়। 

তিনি আরো জানান, আজাদের কাছ থেকে একটি শর্টগান, ১ রাউন্ড গুলি ও ৭০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র মামলাসহ মোট নয়টি মামলা রয়েছে।

Post a Comment

0 Comments