Breaking News

header ads

এবার সেনবাগে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালেন জেএসসি ফল প্রার্থী সৈকত!

গাংচিল অনলাইন.কম: নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় সৈকত হোসেন (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও তিনজন। শুক্রবার বিকেলে উপজেলার কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৈকত হোসেন সীমান্তবর্তী বীরকোট মাঝি বাড়ির নুরনবীর ছেলে। সে চলতি বছর কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, শুক্রবার বিকেল সৈকত তার তিন বন্ধুসহ একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। তাদের মোটরসাইকেলটি কেশারপাড় রাস্তা থেকে কানকিরহাট-বীরকোর্ট সড়কে উঠলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে সৈকত মাথা ও পেটে আঘাত পায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। অপর তিনজনও গুরুতর আহত হয়। 

পরে স্থানীরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৈকতকে মৃত ঘোষণা করেন।

Post a Comment

0 Comments