Breaking News

header ads

নোয়াখালীর বিভিন্ন বাজারে টোল আদায়ের নামে চলছে হয়রানী, প্রশাসন নিরব!

ইউনুছ শিকদার: নোয়াখালীর বিভিন্ন বাজারে রাস্তার মোহনায় টোল আদায় নামে চলছে ডাকাতি। প্রশাসন যেন নিরব দর্শকের ভুমিকায় অবতীর্ণ। এটা যেন রামরাজত্ব, যে যার মত করে চাঁদাবাজি করছে সাধারণ স্বল্প আয়ের অটো ড্রাইভার, ভাড়ায় হোন্ডা চালক ও সিএনজি চালকদের থেকে। টোল আদায়কারীরা বীরদর্পে নিরীহ লোকদের নির্যাতন করেই চলছে এদের থামাবে কে?

যখনই কোন টোল আদায়কারীকে বলা হয় ইহার অনুমোদন কার থেকে নিয়েছেন? তারা বলে প্রশাসন হাতে থাকলে সবই সম্ভব।

সদর, কবিরহাট, কোম্পানীগঞ্জ, সুবর্ণচর ও হাতিয়ার বিভিন্ন বাজার প্রশাসনের নাম ভাঙ্গিয়ে চাঁদা আদায় করা হচ্ছে।গতকাল ৮ই ডিসেম্বর বসুরহাট বাজারের টোলের টাকা দিতে দেরি হওয়ায় এক অটোরিকশা চালককে বেদম পিটিয়ে মারাত্মক জখম করেছে টোল আদায়কারীরা।

একাধিক প্রশাসনের কর্তা ব্যক্তিদের থেকে জানতে চাইলে তাঁরা বলেন, কিছু টোল আদায়কারীর অনুমোদন রয়েছে তবে বহু টোল আদায়কারীরা সেচ্ছাচারী করছে।এদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments