Breaking News

header ads

লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ২জনের লাশ উদ্ধার।

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামের বকুলতলা থেকে গুলিবিদ্ধ অবস্থায় ২ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, বুধবার গভীর রাতে দুই সন্ত্রাসী বাহিনীর গুলিবিনিময়ে তারা নিহত হয়েছে। 

নিহতরা হলেন, দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামের তোফায়েল আহম্মদের ছেলে খোরশেদ আলম ও একই ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে শাহাদাত হোসেন। 

দত্তপাড়া পুুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, রাত আড়াইটার দিকে গুলিবিনিময়ের শব্দ শুনে ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় ২জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে ২টি বন্দুক, ১টি এলজি, ৪রাউন্ড গুলি, ৫টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহতের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। 

চন্দ্রগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ মফিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ২টি ময়নাতদন্তের পর তাদের পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Post a Comment

0 Comments