Breaking News

header ads

লক্ষ্মীপুরে মহান বিজয় দিবস পালিত।

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হচ্ছে মহান বিজয় দিবস। 

সোমবার সকাল ৬টা ৩৪মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় চত্বর স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল এমপি, লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান (পিপিএম সেবা)। পরে সকাল ৬টা ৪৫মিনিটে শহরের বাগবাড়িস্থ গণ কবরে পুষ্পার্ঘ অর্পন শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। 

এছাড়া স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবুল আলমের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা, জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু ও সাধারন সম্পাদক এড. নুরউদ্দিন চৌধুরী নয়ন এর নেতৃত্বে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা। এসময় লক্ষ্মীপুর-২ আসনের এমপির প্রতিনিধি আদনান চৌধুরী উপস্থিত ছিলেন। 

সকাল ৮টার দিকে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নেতৃত্বে লক্ষ্মীপুর জেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা স্মৃতি সৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনে সংশ্লিষ্টরা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। 

Post a Comment

0 Comments