Breaking News

header ads

কবিরহাটে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত।

গাংচিল অনলাইন.কমঃ নোয়াখালী কবিরহাট উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। শুক্রবার রাতে কবিরহাট-সোনাপুর সড়কের কবিরহাট সিনেমা হলের সামনে রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবু তাহের পেশায় পিয়ন ছিল এবং কবিরহাট পৌরসভার জৈনদপুর গ্রামের বাসিন্দা।

কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কবিরহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন নবারুণ সমবায় সমিতি অফিসের পিয়ন আবু তাহের। 

কবিরহাট-সোনাপুর সড়কের কবিরহাট সিনেমা হলের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Post a Comment

0 Comments