Breaking News

header ads

রামগতি রব্বানীয়া ফাযিল মাদ্রাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ইউনুছ শিকদার: রামগতি উপজেলার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রামগতি রব্বানীয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ই ডিসেম্বর) সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন ও সমাবেশ করা হয়। পরে মাদ্রাসার মিলনায়তনে অধ্যক্ষ মাওলানা মোয়াজ্জম হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওলানা কামাল উদ্দিনের সঞ্চলনায় আলোচনা সভা শুরু হয়।

আলোচনা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্নার মাগফিরাত কামনাসহ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্য দোয়া করা হয়।এছাড়াও স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া সকল মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করা হয়।

Post a Comment

0 Comments