Breaking News

header ads

রায়পুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত।

লক্ষ্মীপুর প্রতিনিধি : কৃষক বাঁচাও-দেশ বাঁচাও “অনাবাদি জমি আবাদ করি, সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ি" এই প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরের রায়পুরে অনুষ্ঠিত হয়েছে  কৃষক সমাবেশ। 

বুধবার ১৮ ডিসেম্বর বিকেলে উপজেলার বামনী ইউনিয়েনের পূর্ব কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কৃষকদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

কৃষি ও কৃষক সমন্বয় কারী আজম খানের সঞ্চালনায় ও কৃষক হুমায়ুন কবিরের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সাংসদের প্রতিনিধি ও রায়পুর পৌর আ'লীগের আহবায়ক কাজী জামশ্বেদ কবির বাক্কি বিল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন, বামনী ইউপি চেয়ারম্যান ও আ'লীগ সভাপতি তাফাজ্জল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, ইউপি আ'লীগের সাধারন সম্পাদক শামছুল হুদা, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য বাবুল হোসেন, পৌর আ'লীগ সদস্য পীরজাদা সৌরভ মিশরী প্রমূখ।

Post a Comment

0 Comments