Breaking News

header ads

সুবর্ণচরে বর যাত্রীবাহী বাস পুকুরে, আহত-৯

ইউনুছ শিকদারঃ নোয়াখালীর সুবর্ণচরে বর যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে অন্তত ৯ জন আহত হয়েছেন। এর মধ্যে ৭জন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ২জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

শুক্রবার (৮নভেম্বর) রাত ৭টার দিকে সুবর্ণচরের চেয়ারম্যান ঘাট সড়কের খাসেরহাট রাস্তার মাথার দক্ষিণ পাশে কালা মিয়া হাজী বাড়ীর দরজার পুকুরে পড়ে যায়। 

পরে স্থানীয় এলাকাবাসী তাৎক্ষণিক ৮ থেকে ১০ জন যাত্রীকে উদ্ধার করে চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

জানা যায়, হাতিয়া উপজেলার বয়ারচর থেকে থেকে সুবর্ণ এক্সপ্রেস পরিবহনের একটি বর যাত্রীবাহী বাস কনের বাড়ি থেকে সুবর্ণচরের থানার হাটের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় খাসের হাট রাস্তার মাথায় এসে পৌছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী, চরজব্বর থানা পুলিশ, সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। তবে এ দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের কোন খবর পাওয়া যায়নি।
 
উদ্ধার কর্মীরা এসে বাসটি পুকুর থেকে উপরে তুলছে কোনো লাশ পাওয়া যায় নাই।নিশ্চিত হওয়ার জন্য পুকুরে বেড় জাল নামানো হয়েছে।তবে দুটি শিশু নিখোঁজ হওয়ার কথা শুনা যাচ্ছে নিউজ লেখা পর্যন্ত।       

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ উদ্দিন বলেন, রাস্তা সংস্কারের কাজে গর্তে প্রথমে বাসটি কাঁথ হয়ে গেলে লোকজন দ্রুত নেমে পড়ে, পরে বাসটি নিজ ভারসাম্য নিয়ন্ত্রণ করতে না পেরে পাশের পুকুরে পড়ে যায়।

Post a Comment

0 Comments