Breaking News

header ads

নোয়াখালীতে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত।

গাংচিল অনলাইন.কম: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় একুশে এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব১৪৩৬৯৫) বাসের সঙ্গে সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার আপানিয়া নামক স্থানে ইন্ট্রামেক্স গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার নাজিপুর গ্রামের টিপু (২০), জাবেদ হোসেন(২০) ও আলীপুরের হারুন(২২)। এ ঘটনায় মাসুদ নামে একজন আহত হয়েছেন। তাকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান, ঢাকা থেকে নোয়াখালীগামী একুশে পরিবহন সোনাইমুড়ীর ইন্ট্রামেক্স গার্মেন্টেস সামনে আসলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিনজনের মৃত্যু হয়। তাদের মরদেহ সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

Post a Comment

0 Comments