Breaking News

header ads

কোম্পানীগঞ্জে পাটের ব্যাগ ব্যবহার না করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

গাংচিল অনলাইন.কম: নোয়াখালীর কোম্পানীগঞ্জের চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক আইন ২০১০ এর ১৪ ধারা মোতাবেক এ জরিমানা করা হয়। 

আজ (৪ সেপ্টেম্বর) বুধবার  দুপুর ২টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা মো.ইয়াছিন’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত উপজেলার চৌধুরীহাট বাজারের মহিউদ্দিনের ট্রেডাস, মহিউদ্দিন এন্টার প্রাইজ, অহিদ হোসেন এন্টার প্রাইজ, বোরহান আলী এন্টার প্রাইজকে ৫ হাজার টাকা করে জরিমানা করে জরিমানা করেন। 

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইয়াছিন বলেন, অভিযানে দুটি প্রতিষ্ঠানে পাটজাত মোড়কের শতভাগ ব্যবহার থাকায় তাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে। 

এসময় বাজারের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে প্লাস্টিকের মোড়ক ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়ছে।

Post a Comment

0 Comments