Breaking News

header ads

১১ কোটি টাকার নিষিদ্ধ শুকরের মাংস, চর্বি, ও হাড় জব্দ! ৭৫ লাখ টাকা জরিমানা।

শূকরের মাংস
গাংচিল অনলাইন.কম: ঢাকার ধামরাইয়ে একটি ভোজ্যতেল তৈরি কারখানায় নিষিদ্ধ উপকরণ ব্যবহারের দায়ে ৭৫ লাখ টাকা জরিমানা করে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। সেইসাথে ৩ হাজার মেট্রিক টন নিষিদ্ধ শূকরের মাংস, চর্বি ও হাড় জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল শনিবার (০৩ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বাথুলি এলাকায় ভোজ্যতেল ও বিভিন্ন খাবার তৈরির কারখানা কেবিসি এগ্রো লিমিটেডে এ অভিযান পরিচালনা করেন র‌্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। নিষিদ্ধ শূকরের মাংস, চর্বি ও হাড়ের মূল্যের ১১ কোটি টাকা। 

র‌্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, কেবিসি এগ্রো লিমিটেড সয়াবিন তেল তৈরি করার জন্য নয় মাস আগে হংকং থেকে বাংলাদেশে নিষিদ্ধ শূকরের মাংস ও চর্বি আমদানি করে। এছাড়া একই উপকরণ ব্যবহার করে মাছ ও মুরগির খাদ্যও তৈরি করে বাজারজাত করে আসছিল তারা। 

তিনি বলেন, বাজার থেকে মেয়াদোত্তীর্ণ সয়াবিন তেল সংগ্রহ করে রিফাইন করে পুনরায় বাজারজাত করার কারণে তাদের ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Post a Comment

0 Comments