Breaking News

header ads

বেগমগঞ্জের চৌমুহনীতে রাজমহলসহ আট ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা!

গাংচিল অনলাইন.কম: বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে হোটেল রাজমহল সহ আটটি ব্যবসা প্রতিষ্ঠানকে তিন লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শনিবার (১০ আগস্ট) বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযানে নোয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জমান খান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালীর সহকারী পরিচালক দেবানন্দ সিনহা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেছে র‌্যাব-১১।

রোকনুজ্জমান খান জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ নানা অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী রাজমহল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে দুই লাখ, চট্টগ্রাম হোটেলকে ২৫ হাজার, ফুড পয়েন্ট অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টকে ২৫ হাজার, আজমীর হোটেলকে ২৫ হাজার, কাফেলা চাইনিজ রেস্টুরেন্টকে ২৫ হাজার, কলাপাতা চাইনিজ রেস্টুরেন্টকে ২০ হাজার, শ্রীরাম মিষ্টান্ন ভাণ্ডারকে ১৫ হাজার ও আমানিয়া হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Post a Comment

0 Comments