Breaking News

header ads

নোয়াখালীসহ পাঁচ জেলায় কমছে ডেঙ্গু রোগীর সংখ্যা

গাংচিল অনলাইন.কম: নোয়াখালীসহ পাঁচ  জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা আগের চেয়ে কমেছে। 

গতকাল বৃহস্পতিবার ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি ও কক্সবাজার এই পাঁচ জেলায় ডেঙ্গু জ্বরে অর্ধ শতাধিক ব্যক্তি আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এই হার গত কয়েক দিনের চেয়ে কম। উল্লেখযোগ্যসংখ্যক রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। জটিল ডেঙ্গুতে আক্রান্ত কয়েকজনকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হলেও কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে কক্সবাজারের টেকনাফে একজন নারী চিকিৎসক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। 

উল্লেখ্য আজ সকালে নোয়াখালীতে যে বৃদ্ধের মৃত্যু হয়েছে, তিনি ঢাকা থেকেই ডেঙ্গু জ্বর নিয়ে এসেছেন।           

Post a Comment

0 Comments