Breaking News

header ads

কোম্পানীগঞ্জে মাদক ব্যবসায়ী যুবককে পিটিয়ে হত্যা!

পিটিয়ে হত্যা
গাংচিল অনলাইন.কম: কোম্পানীগঞ্জের চরকাঁকড়া গ্রামে গোলাম কিবরিয়া মিন্টু (৩৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। চলতি মাসেই জেল থেকে জামিনে মুক্তি পান মিন্টু।

কোম্পানীগঞ্জ থানা সূত্রে জানা যায়, তার নামে মাদক মামলাসহ মোট ৬টি মামলা রয়েছে। 

গতকাল শনিবার (২০ জুলাই) বিকেলে উপজেলার চরকাঁকড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত গোলাম কিবরিয়া মিন্টু চরকাঁকড়া গ্রামের ইমান আলী চৌকিদার বাড়ির ইসমাইলের ছেলে। 

নিহতের ভাই গোলাম আজম আজাদ জানান, শনিবার বিকেল ৫টার দিকে একই এলাকার শেখ ফোরমানের বাড়ির আজাদের ছেলে তানভির, পাটোয়ারী হাট পশু ডাক্তার বাড়ির নুর আমিনের ছেলে ফয়সালসহ আরও কয়েকজন যুবক তাকে ঘর থেকে তুলে নিয়ে যায় এবং চোঁখ, হাত, পা বেঁধে পিটিয়ে তাকে গুরুত্বর আহত করে। পরে মুমূর্ষু অবস্থায় পুলিশের হাতে সোপর্দ করে। 

মিন্টুকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়পুলিশ। পরে মাইজদী সদর হাসপাতালে নেয়ার পথে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

Post a Comment

0 Comments