Breaking News

header ads

রামভল্লবপুর এলাকায় ইভটিজিং করার সময় ম্যাজিস্ট্রেটের হাতে ধরা খেলেন যুবক!

ইভটিজিং
গাংচিল অনলাইন.কম: নোয়াখালী সদর উপজেলার রামভল্লবপুর এলাকায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে এক বখাটেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৫ জুলাই) সকালে ওই ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম জাবেদ হোসেন (২১)। 

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া তাঁকে এই দণ্ড দেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া বলেন, বখাটে জাবেদ রামভল্লবপুর এলাকার এক স্কুলছাত্রীকে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করছিলেন। এ সময় তিনি তাঁকে হাতেনাতে আটক করেন। পরে ওই স্থানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। 

মোহাম্মদ জাকারিয়া জানান, জাবেদকে সুধারাম থানা-পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Post a Comment

0 Comments