Breaking News

header ads

রিফাত হত্যার ঘটনায় স্ত্রী মিন্নিকে ৫ দিনের রিমাণ্ড দিয়েছে আদালত!

মিন্নি
গাংচিল অনলাইন.কম: বরগুনায় রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় প্রাথমিকভাবে স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি জড়িত থাকার অভিযোগে গ্রেফতারের পর পাঁচ দিনের রিমাণ্ড দিয়েছেন আদালত। আজ বরগুনা জেলা জজ আদালত এ আদেশ দেন। 

গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৯টায় জিজ্ঞাসাবাদ শেষে মিন্নিকে গ্রেফতার করে পুলিশ। এর আগে, দিনভর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পুলিশ জানায়, স্বামী হত্যায় প্রাথমিকভাবে মিন্নির সংশ্লিষ্টতা পাওয়া যাওয়ায় আমরা তাকে গ্রেফতার করেছি।

উল্লেখ্য, গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Post a Comment

0 Comments