Breaking News

header ads

ব্যারিস্টার সুমনের নামে আসল ফেসবুক পেজ ও আইডি।

ব্যারিস্টার সায়েদুল হক সুমন
গাংচিল অনলাইন.কম: বর্তমান সময়ের আলোচিত ও জনপ্রিয় ব্যাক্তি ব্যারিস্টার সায়েদুল হক সুমন। সোশ্যাল মিডিয়ায় যার ফেসবুক পেজে প্রায় ২১ লাখের বেশি ফলোয়ার রয়েছে । 

এছাড়াও তার ব্যাক্তিগত ফেসবুক আইডিতে রয়েছে ১ লাখ ৬২ হাজারের বেশি ফলোয়ার। সম্প্রতি সময়ে তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে থাকা ব্যারিস্টার সুমনের এই জনপ্রিয়তার বিড়ম্বনাও কম নয়। ফেসবুকে তার নামে ফেইক পেজ এবং অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে দেদারসে। যাতে ব্যারিস্টার সুমনের ভাবমূর্তি ক্ষুন্ন করাসহ তার নামে সাম্প্রদায়িক উসকানী ছড়ানোর অভিযোগও পাওয়া গেছে। সর্বশেষ রাষ্ট্রদ্রোহীতার অপরাধ করে আলোচিত প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা দেওয়ার পর ব্যারিস্টার সুমনের নামে ফেইক পেজ থেকে বিভিন্ন উসকানী ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। যে ব্যাপারে ব্যারিস্টার সুমন তার পেজ থেকে সবাইকে সতর্ক করে লিখেছেন, “আমার নাম ব্যাবহার করে একটি ফেইক পেইজ হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে বিষেদগার করছে। আমি এ বিষয়টি পুলিশকে জানিয়েছি। আপনারা সচেতন থাকবেন। এটাই আমার একমাত্র পেইজ যার ফলোয়ার ২০ লক্ষের অধিক”। ব্যারিস্টার সুমনের ফেসবুক অ্যাকটিভিটি নিয়ে পাবলিক ভয়েসের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, ফেসবুকে তার নিজস্ব একটি আইডি রয়েছে যা ফেসবুক কর্তৃক ব্লু ভেরিফায়েড। এছাড়াও তার নামে একটি পেজ রয়েছে যেটা তিনি নিজেই চালান। 

এ ছাড়া যত আইডি এবং পেজ রয়েছে তার নামে এগুলো কোনোটাই তিনি চালান না এবং সেসব আইডি বা পেজের ব্যাপারে তিনি কোনো দায়বদ্ধতাও নেবেন না।
ব্যারিস্টার সুমনের ফেসবুক আইডি ও পেজ লিংক :
 ব্লু ভেরিফায়েড যে আইডিটা তিনি চালান সেটার নাম Syed Sayedul Haque Suman 

এছাড়া তিনি নিজে যে পেজটি থেকে সামাজিক বা যে কোনো সমস্যা নিয়ে লাইভে আসেন জনপ্রিয় সেই পেজটির নাম Barrister Syed Sayedul Haque Suman. এবং এই প্রতিবেদন লেখা পর্যন্ত পেজটিতে ২১ লাখ ৫৫ হাজার ৯৪০ জন ফলোয়ার রয়েছে। 

এই দুটি আইডি পেজ ব্যাতিত অন্য কোনো ফেসবুক আইডি বা ফেসবুক পেজ থেকে ব্যারিস্টার সুমনকে ফলো করা বা তার কোনো মতামত নেওয়া থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন তিনি। 

সাথে সাথে যারা এই পেজগুলো চালাচ্ছেন তারা অতি-শীগ্রই পেজ বা আইডিগুলো বন্ধ করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন নয়ত সাইবার অপরাধ হিসেবে এ সবের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য বিগত ২৮-০৫-২০১৯ইং তারিখে ঢাকার শাহবাগ থানায় বিভিন্ন ভুয়া পেইজের নাম উল্লেখ করে সাধারন ডায়েরি করি যার নম্বর হচ্ছে ১৭০৯। 

Post a Comment

0 Comments