Breaking News

header ads

সুবর্ণচরের ধানের শীষ গ্রামে ডোবা থেকে নবজাতকের লাশ উদ্ধার!

সুবর্ণচরের চরওয়াপদা ইউনিয়নের ধানের শীষ গ্রামের ডোবা থেকে একটি নবজাতকের লাশ উদ্ধার করেছে চরজব্বার থানা পুলিশ। আজ বুধবার (১৯ জুন) সকালে লাশটি উদ্ধার করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানাযায়, বুধবার সকালে স্থানীয় কয়েকজন ছেলে ধানের শীষ গ্রামের বড় বাড়ির পেছনে একটি ডোবায় মাছ ধরতে ডোবার কচুরি পরিষ্কার করতে গেলে একটি নবজাতকের লাশ দেখতে পায়। বিষয়টি এলাকাবাসীকে জানালে এলাকায় জানাজানি হয়ে যায়। 

খবর পেয়ে চরজব্বার থানার পুলিশ সকাল সাড়ে এগারোটার সময় ঘটনাস্থলে এসে নবজাতকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। 

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নবজাতকের পরিচয় বা এ বিষয়ে কোনো তথ্য পুলিশ এবং স্থানীয়রা নিশ্চিত করতে পারেন নি। ময়না তদন্তের পর রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

Post a Comment

0 Comments