Breaking News

header ads

সোনাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালীর সেনাপুর বাজারে আজ দুপুর ২টার সময় রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নোয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন এ অভিযান পরিচালনা করেন। 


অভিযান পরিচালনা কালে অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, মূল্য তালিকা না থাকা, মূল্য তালিকা হালনাগাদ না করা ও হাইকোর্ট নিষিদ্ধ পণ্য প্রদর্শন করার অভিযেগে শাওন হোটেল, আল মদিনা ষ্টোর, রাহমানিয়া বানিজ্য বিতান ও বাসার এন্ড সন্স এই ৪টি প্রতিষ্ঠানকে মোট ১৮,০০০ টাকা জরিমানা করা হয়। 

ভবিষ্যতে এইধরনের কাজ না করতে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন জানান, রমজান উপলক্ষে জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময় জাতীয় ভোক্তা অধিদপ্তর এর সহকারী পরিচালক দেবানন্দ সিনহা সহ সুধারাম মডেল পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান  রমজানের পরেও এ অভিযান  অব্যাহত থাকবে। 

Post a Comment

0 Comments