Breaking News

header ads

সোনাইমুড়ীতে গৃহবধুকে গলাটিপে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: রোজার ঈদ সামগ্রী বাবার বাড়ী থেকে আনা নিয়ে ঝগড়া করে নোয়াখালীর সোনাইমুড়ীতে রাশেদা আক্তার প্রিয়াংকা (১৯) নামে এক গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া উঠেছে।


পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করেছে। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে । জানাগেছে, আট মাস পূর্বে সোনাইমড়ী উপজেলার দেউটি ইউনিয়নের মইছ খোলা গ্রামের খলিলুর রহমানের কন্যা রাশেদা আক্তার প্রিয়াংকার সাথে একই ইউনিয়নের ফিতাম্বর পুর গ্রামের ফজল হকের পুত্র আলাউদ্দিনের সাথে বিয়ে হয়। বিয়ের পর আলাউদ্দিন বিদেশ যাওয়ার জন্য শশুর পক্ষের কাছে ৩ লাখ টাকা যৌতুক দাবী করে। প্রিয়াংকার বাবা মেয়ের সুখ-শান্তির কথা চিন্তা করে দাবীকৃত ৩ লাখ টাকা খরচ করে জামাতাকে ওমান পাঠায়। 

প্রিয়াংকার চাচাতো ভাই ফারুক অভিযোগ করেন, ঘটনার রাতে রোজা ও ঈদ সামগ্রী বাবার বাড়ী থেকে আনা নিয়ে ঝগড়া করে। ওই দিন গভীর রাতে ননদ ননীআক্তার এবং ননদের স্বামী  ফরহাদ প্রিয়াংকাকে গলাটিপে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।

সোনাইমুড়ী থানার ওসি আবদুর সামাদ আজাদ বলেন, লাশ ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। রির্পোট আসলে প্রয়োজনীয় আইনানুগ  ব্যবস্থা নেয়া হবে।

Post a Comment

0 Comments