Breaking News

header ads

কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পানি দিবস পালিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে বিশ্ব পানি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। 

এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, উপজেলা কৃষি অফিসার পুষ্পেন্দু বড়ুয়া, উপজেলা প্রকৌশলী মোঃ ইব্রাহীম খলিল, চরকাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান হাজী সফি উল্যাহ প্রমূখ।

Post a Comment

0 Comments